ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী জামায়াত জোট ছাড়ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি: তথ্যমন্ত্রী ইরানের ড্রোন কোথায় আছে, জেনে গেছি: ট্রাম্প বিএনপি সরকারের সময়ে মব, খুন ও ধর্ষণ বেড়েছে: আসিফ মাহমুদ কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া না.গঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ গাজার শিশু হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর গুলি শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

গাজার শিশু হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর গুলি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের গাজা সিটির পূর্বাঞ্চলের এল দোরা শিশু হাসপাতালের আশপাশে ট্যাংক ও কোয়াডকপ্টার ড্রোন থেকে গুলি ছুঁড়েছে ইসরাইলি সেনাবাহিনী। স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, হাসপাতালটির আশপাশে হঠাৎ করেই গোলাগুলি শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

এল দোরা শিশু হাসপাতালটি এমন একটি এলাকায় অবস্থিত যাকে দখলদার ইসরাইলি বাহিনী ‘ইয়েলো জোন’ বা ‘হলুদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছে।

ঘটনার সময় হাসপাতালে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে হাসপাতালের নিকটবর্তী এলাকায় গোলাগুলির ঘটনায় রোগী, স্বজন ও চিকিৎসাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, এই ধরনের অঞ্চল সাধারণত সামরিক অভিযান পরিচালনার জন্য নির্ধারিত থাকে অথবা সেখানে মানুষের চলাচলের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

গাজার শিশু হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর গুলি

আপডেট সময় ০৫:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬