ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

‘হিজবুল্লাহকে সমর্থন দেওয়া কখনোই বন্ধ করবে না ইরান’

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি নিজেদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হিজবুল্লাহর কাছে পাঠানো এক চিঠিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানিয়েছেন, হিজবুল্লাহর নেতৃত্বাধীন ‘স্বাধীনতা-কামী’ প্রচেষ্টায় ইরান কখনোই তাদের সমর্থন দেওয়া বন্ধ করবে না।

হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমের কাছে তেহরানের এই অবস্থান স্পষ্ট করে একটি বার্তা পাঠানো হয়েছে বলে এর আগে সংগঠনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছিল।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তান-নেতৃত্বাধীন মধ্যস্থতা প্রচেষ্টা শুরু হওয়ার পর থেকেই তেহরান একটি বিষয়ে বিশেষ জোর দিয়ে আসছে। আর তা হলো, যেকোনো ধরনের চুক্তির ক্ষেত্রে অবশ্যই লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টি যুক্ত থাকতে হবে।

ইরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ প্রস্তাবেও এই দাবিটি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতেও তা বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে হিজবুল্লাহর প্রতি ইরানের এই প্রকাশ্য বার্তা রাজনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই

‘হিজবুল্লাহকে সমর্থন দেওয়া কখনোই বন্ধ করবে না ইরান’

আপডেট সময় ১০:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬