ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজ হাতে গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত

আকাশ জাতীয় ডেস্ক:

নিজ হাতে জুলাইয়ের গ্রাফিতি অংকন করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র নিজ হাতে ৩৬ জুলাই লিখে কর্মসূচির উদ্বোধন করেছেন।

সোমবার রাত ৮টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে প্রবেশের রাস্তায় টাইগারপাস এলাকায় গ্রাফিতি অংকন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় মেয়র বলেন, জুলাই আগস্টের চেতনা যারা ধারণ করে সেই চেতনায় যে কেউ গ্রাফিতি অংকন করতে পারবে। আমি নিজ হাতে আঁকালাম। নান্দনিক গ্রাফিতি অংকনের জন্য কেউ আমার সহযোগিতা চাইলে আমি তাদেরও সহযোগিতা করবে। আমাদের সবাইকে জুলাই-আগস্টেও চেতনার সাথে থাকতে হবে।

গ্রাফিতি অংকন কর্মসূচিতে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকালে টাইগারপাস দেওয়ান হাট থেকে জিইসি মোড় পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল সিএমপি। নিষেধাজ্ঞা অমান্য করে গ্রাফিতি আঁকতে আসায় পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। পুলিশের কর্মকর্তা আমিরুল ইসলামের বিরুদ্ধে নারীর গায়ে হাত দেওয়ার অভিযোগ আনে এনসিপির কর্মীরা। দিনভর এ নিয়ে উত্তেজনা চলে। সন্ধ্যায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

অন্যদিকে বিকেলে এনসিপি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় গ্রাফিতি অংকন কর্মসূচি ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে নগরীর লালখানবাজার এলাকা থেকে তারা গ্রাফিতি অংকন কর্মসূচি শুরু করেছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজ হাতে গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত

আপডেট সময় ১১:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬