ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাঁটাতারের বেড়া দিয়ে কারো সঙ্গে বন্ধুত্ব করা যায় না : নাহিদ ইসলাম সীমান্ত হত্যা বাড়লে লং মার্চ করার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পলকের হাড় ভাঙা বা সরে যাওয়ার প্রমাণ মেলেনি:এমআরআই রিপোর্ট সরকারি কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ কৃষিমন্ত্রীর ‘পেটোয়া বাহিনী’ থেকে ভাবমূর্তি পুনরুদ্ধার করেছে পুলিশ: আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের, বিক্ষোভের ডাক নারায়ণগঞ্জে পোশাক কারখানার স্টোররুমে মিলল কর্মকর্তার ঝুলন্ত মরদেহ বিজয় দিবসে শাহজালালের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে : আফরোজা খানম

‘পেটোয়া বাহিনী’ থেকে ভাবমূর্তি পুনরুদ্ধার করেছে পুলিশ: আইজিপি

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের শাসনামলে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহৃত হওয়া পুলিশ নিজস্ব ‘ভাবমূর্তি পুনরুদ্ধার’ করতে পেরেছে বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। পাশাপাশি পুলিশে এখন শৃঙ্খলা ‘ফিরে এসেছে’ বলেও বিশ্বাস তার।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি আলী হোসেন ফকির বলেন বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশ বাহিনীকে একটি পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করার কারণে আমরা যে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমরা আমাদের ইমেজকে রিগেইন করতে পেরেছি এবং আমাদের শৃঙ্খলা ফিরে আসছে।

বক্তব্যে তিনি দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে মাদককে চিহ্নিত করার কথা বলেন।

আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। পুরস্কারপ্রাপ্ত সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাহিনীর ঐতিহ্য আরও সমৃদ্ধ করেছেন। তিনি পুলিশের সব সদস্যকে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে গত ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ৩৪১ পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ দেওয়া হয়। আইজিপি তাদের হাতে ব্যাজ তুলে দেন।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে সাফল্যের জন্য বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে চট্টগ্রাম জেলা পুলিশ প্রথম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় ও কুমিল্লা জেলা পুলিশ তৃতীয় হয়। ‘খ’ গ্রুপে কক্সবাজার জেলা পুলিশ প্রথম, কুষ্টিয়া জেলা পুলিশ দ্বিতীয় ও খুলনা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় স্থান অর্জন করে।

এ ছাড়া মাদক উদ্ধারে ‘ক’ গ্রুপে ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় ও চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় হয়। ‘ঙ’ গ্রুপে ওয়ারী বিভাগ ডিএমপি প্রথম, তেজগাঁও বিভাগ দ্বিতীয় ও মতিঝিল বিভাগ তৃতীয় স্থান অর্জন করে।

শিল্ড প্যারেড প্রতিযোগিতায় যৌথ মেট্রোপলিটন দল প্রথম, এপিবিএন দল দ্বিতীয় এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল তৃতীয় হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন আলিয়া

‘পেটোয়া বাহিনী’ থেকে ভাবমূর্তি পুনরুদ্ধার করেছে পুলিশ: আইজিপি

আপডেট সময় ০৫:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬