ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

কারখানা চালু রাখতে সহায়তা চেয়েছে বিকেএমইএ

আকাশ জাতীয় ডেস্ক:

বন্ধ থাকা পোশাক কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তৈরি পোশাক খাতের নিট ক্যাটাগারির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ। একই সঙ্গে নতুন করে আর যেন কোনো কারখানা বন্ধ না হয় সে ব্যাপারে প্রধানন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেক।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিকেএমইএর পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি শিল্পের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। শিল্প উৎপাদন ও প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে এনবিআর ও ব্যাংকিং সংক্রান্ত জটিলতাগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশের রপ্তানি খাতে গতি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ম্যান মেইড ফাইবারভিত্তিক পণ্য ও রেশমভিত্তিক পণ্য উৎপাদনে মনোযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। জ্বালানি সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করেন।

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।

তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনায় স্বল্পোন্নত দেশের–এলডিসি কাতার থেকে উত্তরণ প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ ও শ্রম আইন সংসদে পাস করা এবং এর আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ গ্রহণের জন্য সরকার প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় বিকেএমইএর পক্ষ থেকে। সংগঠনের নেতারা মনে করেন দেশের শিল্পখাতের উন্নয়ন, রপ্তানি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে সরকারের এই ইতিবাচক উদ্যোগ শিল্প উদ্যোক্তাদের নতুন বিনিয়োগে উৎসাহী করবে।

বৈঠকে বিকেএমইএ’র পক্ষ থেকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মো. শামসুজ্জামান ও ফকির অ্যাপারেলের ফকির কামরুজ্জামান নাহিদ।

প্রসঙ্গত গত তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়েছে রপ্তানি আয় ও কর্মসংস্থানে। এছাড়া পাটকলসহ লোকসানে থাকা বেশ কিছু রাষ্ট্রয়াত্ত্ব কারখানা দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে। এবারের মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ও বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালুর মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্ধ থাকা এসব শিল্পকারখানা চালু করতে বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে কম সুদে ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

কারখানা চালু রাখতে সহায়তা চেয়েছে বিকেএমইএ

আপডেট সময় ১১:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬