ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এইচএসসি শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ভর্তি সহায়তার আবেদনের শেষ দিন কাল, যেভাবে করতে হবে আবেদন

আকাশ জাতীয় ডেস্ক:  

অর্থের অভাবে শিক্ষার সুযোগবঞ্চিত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি-সহায়তার অনলাইন আবেদন চলছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে নির্ধারিত ৩০ এপ্রিলের পরিবর্তে আবেদনের সময় বাড়িয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ও প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে।

পাশাপাশি ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬’ অনুযায়ী শর্ত মানতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয়, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে চার হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ছয় হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে আট হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।

এর আগে, গত ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এইচএসসি শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ভর্তি সহায়তার আবেদনের শেষ দিন কাল, যেভাবে করতে হবে আবেদন

আপডেট সময় ০৩:২০:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬