ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কালীগঞ্জের ক্ষুদে ফুটবলার সোহাদার পাশে দাঁড়ালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী ফুটবলার সোহাদার চিকিৎসার দায়ভার নিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক্ষুদে খেলোয়াড়ের চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখতে ডাক্তারদের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী জানান, সোহাদা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন।

হাসপাতালে শয্যাপাশে দাঁড়িয়ে সোহাদাকে সাহস জোগান প্রতিমন্ত্রী। তিনি বলেন, তুমি একজন লড়াকু খেলোয়াড়। এই লড়াইয়েও জিততে হবে—আমরা সবাই তোমার পাশে আছি।

জানা গেছে, কালীগঞ্জের ভাইয়াসূতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা সোমবার গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে কালীগঞ্জের পিপুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় স্থানীয় ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহল থেকে সোহাদার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা ও সহমর্মিতা প্রকাশ অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কালীগঞ্জের ক্ষুদে ফুটবলার সোহাদার পাশে দাঁড়ালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬