ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর

নারায়ণগঞ্জে অভিযানের সময় র‍্যাবের ওপর হামলা, আহত ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার একটি মাদক স্পটে অভিযানের আগে তথ্য সংগ্রহ করতে গেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এতে বাহিনীর এস আই নজিবুল, কনস্টেবল মাহি ও কন্সটেবল ইব্রাহিম নামে তিন সদস্য আহত হয়েছেন। যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বোয়ালিয়া খাল এলাকায় এ হামলা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর গোয়েন্দা দলের চার সদস্য শহরের ফতুল্লা থানার মাসদাইর লিচুবাগ এলাকার একটি মাদক বিক্রির স্পটে সাদা পোষাকে তথ্য সংগ্রহ করতে যায়। র‌্যাবের গোয়েন্দা সদস্যরা স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে স্পটের কিছুটা দূরে একটি জায়গায় বসে বিশ্রাম করছিলেন। এসময় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিরা ধারালো অস্ত্র নিয়ে র‌্যাবের গোয়েন্দা দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে। হামলার কিছুক্ষন পরে মাদক ব্যবসায়ী সন্ত্রসীরা পালিয়ে যায়। পরে আহত তিন র‌্যাব সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।’

লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আরো বলেন, ‘আইনশৃংখলা বাহিনীর মাদক বিরোধী অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসাবে নারায়ণগঞ্জে মাদক স্পটের সন্ধানে নামে র‌্যাব-১১ এর গোয়েন্দা দল। তারা মাসদাইর লিচুবাগ এলাকার একটি মাদক স্পটের খবর সংগ্রহ করতে গেলে তাদের ওপর এ হামলা চালানো হয়। বর্তমানে ওই স্পটে অভিযান চলছে। বাকি তথ্য পরবর্তীতে জানানো হবে।’

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘আহতদের মধ্যে র‌্যাব সদস্য এস আই নজিবুলের হাতের রগ ধারালো অস্ত্রের আঘাতে কেটে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে কন্সটেবল ইব্রাহিমকে। আর কন্সটেবল মাহিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে র‌্যাব সদস্যদের হাতে, পায়ে, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এস আই নজিবুল ও কন্সটেবল ইব্রাহীমের আঘাত গুরুতর।’

‎এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘হামলার ঘটনায় তিন জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা পাঠানো হয়েছে। বাকি দুজন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল ও এর আশেপাশের এলাকায় অভিযান চালাচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

নারায়ণগঞ্জে অভিযানের সময় র‍্যাবের ওপর হামলা, আহত ৩

আপডেট সময় ০৭:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬