ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ‘গণহত্যা’ বন্ধে ইইউ’র প্রতি যে আহ্বান জানালো স্পেন-স্লোভেনিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে: দুদু সৌদির আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা, বাধ্য হয়ে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প তদবিরেও ছাড় মিলবে না চাঁদাবাজদের, কঠোর অবস্থানে ডিএমপি শাপলা চত্বর গণহত্যার তথ্য লুকানোর অভিযোগে দীপু মনিসহ অন্যদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত:চিফ প্রসিকিউটর পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে: দেবপ্রিয় ভট্টাচার্য জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা : অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শারমিন-দিলারার বড় লাফ

আকাশ স্পোর্টস ডেস্ক :

সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে প্রকাশিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার। ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শারমিন আক্তার সুপ্তা ও দিলারা আক্তার।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শারমিন আক্তার সুপ্তা ১০ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন। দিলারা আক্তার এগিয়েছেন ৫ ধাপ, বর্তমানে তার অবস্থান ৫৫তম। এছাড়া স্বর্ণা আক্তার ১৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৬২তম স্থানে জায়গা করে নিয়েছেন।

বোলিং বিভাগেও উন্নতি হয়েছে বাংলাদেশের। সুলতানা খাতুন ৪৮ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসে সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানো শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু সিরিজসেরা পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিন ইনিংসে ১১৫ রান ও ৪ উইকেট নেওয়ার সুবাদে তিনি অলরাউন্ডার তালিকায় দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন এবং বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ৪১তম স্থানে পৌঁছেছেন।

তার ওপরে রয়েছেন মেলি কার ও হেইলি ম্যাথিউস।

শ্রীলঙ্কার আরও কয়েকজন ক্রিকেটারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। হার্ষিতা সামারাবিক্রমা ব্যাটিংয়ে পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২০তম স্থানে, ইমেশা দুলানি ২৩ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে উঠেছেন। বোলিংয়ে কাভিশা দিলহারি ১৭তম ও মালকি মাদারা ৪৪তম স্থানে উঠে এসেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ‘গণহত্যা’ বন্ধে ইইউ’র প্রতি যে আহ্বান জানালো স্পেন-স্লোভেনিয়া

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শারমিন-দিলারার বড় লাফ

আপডেট সময় ০৬:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬