ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

জয় দিয়ে ডিপিএল শুরু বসুন্ধরা স্ট্রাইকার্সের

আকাশ স্পোর্টস ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের নতুন মৌসুমে জয় দিয়ে অভিযান শুরু করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। উদ্বোধনী ম্যাচে তারা গুলশান ক্রিকেট ক্লাবকে ২৬ রানে পরাজিত করে উড়ন্ত সূচনা করেছে।

পিকেএসপির ২ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বসুন্ধরা স্ট্রাইকার্স ৫ উইকেটে ২৮০ রানের বড় সংগ্রহ গড়ে তোলে। জবাবে গুলশান ক্রিকেট ক্লাব ২৫৪ রানে অলআউট হয়ে যায়।

বসুন্ধরার ইনিংসে উজ্জ্বল ছিলেন ওপেনার সাইফ হাসান। ১২৬ বলে ৯৬ রানের ইনিংস খেলে তিনি ম্যাচসেরা নির্বাচিত হন। তার ইনিংসে ছিল দায়িত্বশীল ব্যাটিং ও ধারাবাহিকতা, যদিও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি।

গুলশানের রান তাড়ায় শুরু থেকেই চাপ তৈরি করে বসুন্ধরা বোলাররা। চার নম্বরে নামা শাহরিয়ার সাকিব ৪৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তাকে এলবিডব্লিউ করে ফেরান সাইফ হাসান।

পরবর্তীতে শাহাদাত হোসেন সবুজ ৩৯ রানের ইনিংস খেললেও বড় লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় গুলশান। এক পর্যায়ে ১৯৪ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় তারা।

শেষদিকে জুবায়ের হোসেন ও আব্দুর রহিমের ৬০ রানের জুটি ব্যবধান কমালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। জুবায়ের ৭৩ রানে আউট হন এবং আব্দুর রহিম ৩২ রানে অপরাজিত থাকেন।

বসুন্ধরার পক্ষে বল হাতে সফল ছিলেন রুয়েল মিয়া ও নাহিদুল ইসলাম, দুজনেই নেন ৩টি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সের শুরুটা ভালো ছিল। ইমরানউজ্জামান ও সাইফ হাসান উদ্বোধনী জুটিতে ৫৬ রান যোগ করেন। এরপর সাইফ ও ফজলে রাব্বি গড়ে তোলেন ১৩৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। ফজলে রাব্বি ৭২ রান করেন।

মধ্য ও শেষদিকে সাইফ হাসানের সঙ্গে সোহানের জুটিও দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। তবে ইনিংসের শেষভাগে কিছু রান আউট ও বিতর্কিত ক্যাচ আউট সিদ্ধান্ত ম্যাচে উত্তেজনা বাড়ায়।

অন্যদিকে, দিনের আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স বড় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। মাত্র ৮২ রানে অলআউট হওয়া ব্রাদার্সকে ৯ উইকেটে হারায় গাজী গ্রুপ।

স্পিনার মোহাম্মদ রুবেল ৮ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। এছাড়া লিওন ও আরিদুল ইসলাম আকাশও কার্যকর বোলিং করেন।

সহজ লক্ষ্য তাড়া করে গাজী গ্রুপ ১৪.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

জয় দিয়ে ডিপিএল শুরু বসুন্ধরা স্ট্রাইকার্সের

আপডেট সময় ০৬:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬