ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

সূর্যাস্তের পরে জিতবেন, ওয়েট অ্যান্ড সি: মমতা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, বিজেপি ১৯০ আসনে এগিয়ে। এ অবস্থায় দলীয় নেতাকর্মী ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, নিজেদের এগিয়ে থাকার ফলাফল আগে প্রকাশ করাটা বিজেপির একটি চাল।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে পূর্বাভাসে বলা হচ্ছে, নির্বাচনে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। তবে বর্তমান মূখ্যমন্ত্রী মমতা বলছেন, ‘পুরোটাই মিথ্যা নিউজ প্রচার করা হচ্ছে। নির্বাচন কমিশন ইচ্ছে মতো খেলছে। সুতরাং কাউন্টিং এজেন্ট ও কর্মীদের বলব, মন খারাপ করবেন না। আমি আগেও বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন থেকে চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ থেকে ১৮ রাউন্ড পর্যন্ত কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি।’

কলকাতা থেকে সমকালের প্রতিনিধি জানিয়েছেন, নির্বাচনে ভবানীপুর আসনে লড়ছেন মমতা। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী ও বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আসনটিতে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ষষ্ঠ রাউন্ডের ভোট গণনা শেষে বিজেপি ১৫ হাজার ৪৫১ এবং তৃণমূল কংগ্রেস-টিএমসি ৩২ হাজার ৭২২টি ভোটে এগিয়ে। আগের রাউন্ডের গণনাগুলোতে কখনো কখনো শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন।

ভিডিও বার্তায় মমতা বন্দোপাধ্যায় কাউন্টিং এজেন্ট ও কর্মীদের ভোট গণনার কেন্দ্র ছেড়ে না যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, ‘প্রথম দুই-তিন রাউন্ডে ওদেরগুলো (ফলাফল) আগে দেখাবে। অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিংয়ের পরে গণনা বন্ধ করে দিয়েছে।’

মমতা অভিযোগ করেন, ‘কেন্দ্র থেকে জোরপূর্বক চারদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে। অফিস ভাঙছে, এসআইআর রেইড নামে ভোট লুট করেছে। কিন্তু এখনো ৭০-১০০ আসন আছে যেগুলোতে আমরা এগিয়ে আছি। সেগুলো বলছে না।’

এদিকে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘মানুষ অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।’ তিনি আরও বলেন, বিজেপি দীর্ঘকাল ধরে বাংলায় একটি বড় রাজনৈতিক সাফল্যের অপেক্ষায় ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সূর্যাস্তের পরে জিতবেন, ওয়েট অ্যান্ড সি: মমতা

আপডেট সময় ০২:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬