ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা : আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের অধীনে কোনো দফতর ও বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা আমলে নিয়ে সেটি মন্ত্রণালয়কে জানাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সেশন শেষে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে আমাদের যত দফতর রয়েছে সেখানে সুনির্দিষ্ট কোনো দুর্নীতি, অনিয়ম বা অভিযোগ থাকলে সেগুলো সরাসরি আমাদের জানাতে বলেছি। এসব অভিযোগ আমরা সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। মাঠপর্যায়ে তাদেরকে ভিজিল্যান্স (সতর্ক) থাকতে বলেছি। এসব অভিযোগে আমরা অ্যাকশন নিচ্ছি কিনা সেটাও দেখার বিষয়।

তিনি বলেন, সরকারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক ফাইল আসতে দেরি হয়, এটা যাতে না হয় সেই বিষয়ে দৃষ্টি রাখতে বলেছি। এছাড়া, জেলা প্রশাসকরা যদি কিছু সাজেস্ট করেন সেই বিষয়গুলো জানাতে বলেছি। যাতে এসব বিষয়গুলো ভবিষ্যতে আমরা সমাধান করতে পারি।

জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব রয়েছে কিনা জানতে চাইলে মো. আসাদুজ্জামান বলেন, আমার সেশনে জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব ছিল না। এছাড়া, মামলা জট কমানোর জন্য তাদের কোনো পরামর্শ থাকলে জানাতে বলেছি।

তিনি বলেন, পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস আমাদের বিবেচনাধীন রয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা : আইনমন্ত্রী

আপডেট সময় ০৯:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬