ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

‘এই টুর্নামেন্ট খেলে অনেকে পরিবার চালায়’:তাওহীদ হৃদয়

আকাশ স্পোর্টস ডেস্ক : 

আগামীকাল সোমবার শুরু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঢাকা লিগকে বলা হয় জাতীয় দলে ফেরার সিঁড়ি। এখানে খেলে অনেকে তারকা হয়েছেন। ঢাকা লিগে অতীতে বিদেশি নামিদামি ক্রিকেটাররা খেলতেন।

ঢাকা লিগে খেলেই অনেকে পরিবারের ব্যয় বহন করে থাকেন। অনেক ক্রিকেটারের জন্য ঢাকা লিগই রুটিরুজির অনত্যম মাধ্যম। এব্যাপারে জাতীয় দলের তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয় বলেন, প্রত্যেকটা ক্রিকেটারের জন্য টুর্নামেন্ট খেলাটা অনেক জরুরি ছিল।

তিনি আরও বলেন, আপনি যদি দেখেন যে, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনের প্লেয়াররাও খেলতে পারেনি। আমরা প্রিমিয়ার লিগের কিছু প্লেয়ার ফার্স্ট ক্লাস খেলি, আর ঘরোয়াতে কোনো না কোনো টুর্নামেন্ট খেলি। যারা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে থাকে, তারা খেলতে পারছে না। তাদের জন্য অবশ্যই এটা একটু কষ্টের বিষয়।’

জাতীয় দলের মিডল অর্ডারের এই নিয়মিত তারকা বলেন, আমার মনে হয় অনেক প্লেয়ার আছে যাদের ওই টুর্নামেন্টটা খেলে পরিবার চালায়। আশা করছি যে, তাদের জন্য সামনে ভালো সুযোগ করে দিবে বিসিবি। আর এই টুর্নামেন্টটা অবশ্যই আমাদের জন্য অনেক জরুরি ছিল। যদি টুর্নামেন্ট না হয়, সেক্ষেত্রে প্লেয়ারদের যেমন একটা সুযোগ নষ্ট হয়, তেমনি ভালো ভালো প্লেয়ারও উঠে আসে না।

ঢাকা লিগে মোহামেডান হয়ে খেলা হৃদয় বলেন, ‘আল্লাহর রহমতে আমরা ভালোই দল করেছি। এখন কাগজে কলমে ভালো দল অনেক আছে, ভালো হয়েছে আমাদের দলটাও। দিনশেষে মাঠে যে দলটা ভালো পারফর্ম করবে, সেই দলটাই তাদের জন্য ফলাফলটা আনবে।

Tag :
আপলোডকারীর তথ্য

রংপুরে অটোরিকশা চুরির চেষ্টাকালে পিটুনিতে নিহত দুই

‘এই টুর্নামেন্ট খেলে অনেকে পরিবার চালায়’:তাওহীদ হৃদয়

আপডেট সময় ০৫:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬