ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

নতুন কুঁড়ি স্পোর্টস আমাদের নতুন প্রজন্মকে সঠিক দিশা দেখাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতেও ক্রীড়া একটা শক্ত ভূমিকা রাখতে পারে। স্পোর্টস ডিপ্লোমেসির মধ্য দিয়ে বাংলাদেশ ক্রীড়াতে যেন শক্ত অবস্থানে নিতে পারে তা নিয়েই প্রধানমন্ত্রী কাজ করছেন।

শনিবার বিকেলে ফরিদপুর স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ির মধ্য দিয়ে মানব সম্পদ গড়তে, সু-নাগরিক গড়তে, দক্ষ ক্রীড়া হিসেবে গড়তে শক্ত ভূমিকা রাখবে। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি বলিষ্ঠ জায়গায় নিয়ে যাবে। একারণেই আজকের দিনটা ঐতিহাসিক।

তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু স্পোর্টস নয়, নতুন কুঁড়ির মধ্য দিয়ে ছেলে-মেয়েরা তাদের পড়ালেখাসহ মেধা বিকাশ এবং অপসংস্কৃতি থেকে দূরে থাকবে। এরই মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পাব।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে একটি উইং খোলা হয়েছে। এই উইংয়ের মধ্য দিয়ে আমরা ক্রীড়া কূটনীতি আরও বেশি জোরদার করতে পারব। বিভিন্ন দেশের সঙ্গে স্পোর্টস নিয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে সেগুলো নবায়ন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬