ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নতুন নীতি প্রণয়ন: মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির একটি বিনিয়োগবান্ধব নতুন নীতি প্রণয়ন করা হবে। এই খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেই সরকার কাজ করছে।

শনিবার (২ মে) রাজধানীর একটি হোটেলে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, গত দুই মাসে জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা বাংলাদেশের মতো দেশের জন্য বড় চাপ। তাই বিকল্প হিসেবে সোলার এনার্জির দিকে ঝুঁকতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছেন এবং সে অনুযায়ী কাজ এগিয়ে চলছে। এ লক্ষ্যে উন্নয়ন সহযোগীদের সহায়তাও চাওয়া হচ্ছে।

পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার প্রতিটি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি। টুকু বলেন, বড় শিল্প প্রতিষ্ঠানগুলো যদি তাদের ছাদ ব্যবহার করে সোলার বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে তাদের গ্রিড বিদ্যুতের ওপর নির্ভরতা কমে আসবে।

নবায়নযোগ্য জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রণোদনা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে কর ছাড় বা ট্যাক্স কমানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নতুন নীতি প্রণয়ন: মন্ত্রী

আপডেট সময় ০৪:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬