ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নকলের’ সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় জয় করে একের পর এক সাফল্য অর্জন করেছেন। ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচি নিয়ে রাষ্ট্র কাঠামো গড়ে তুলছেন। তিনি শুধু প্রধানমন্ত্রী নন, মেহনতি মানুষের প্রতীক। তিনি দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন। ব্যাংক ও অর্থনীতি ধ্বংস হয়েছিল, তা পুনর্গঠন করেছেন।

শুক্রবার (১ মে) বিকালে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মন্ত্রী মির্জা ফখরুল বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, শ্রমিকদেন সন্তানদের লেখাপড়া নিশ্চিত করা ও চা শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন করতে হবে। গতকাল (৩০ এপ্রিল) সংসদে সত্যিকারের একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য রেখেছেন। তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। তিনি সেই নেতা ও নেত্রীর সন্তান; যারা সব সময় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নকলের’ সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর

তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬