ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী করল?:রাশেদ খান হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু নয়াপল্টনে শ্রমিক সমাবেশ মঞ্চে তারেক রহমান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা, সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী ‘যখন তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না’:নজরুল ইসলাম খান গত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম: ফয়জুল করীম রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী সাদিক কায়েম

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী। তাই শ্রমিকদের প্রতি বর্তমান সরকারের অঙ্গীকার রয়েছে। আজ শুক্রবার সকালে মহান মে দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার বন্ধ কলকারখানা খুলে দিয়ে শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায় সে উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দেশের শ্রমিক ও সাধারণ প্রান্তিক মানুষের জীবনে কিছুটা হলেও সচ্ছলতা ফিরিয়ে আনবে।

কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করে দেওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, হাওর অঞ্চলে অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ায় সেখানে আগামী তিনমাস সরকারের তরফ থেকে বিশেষ খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬