ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টায় দোকানদার আটক

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ মনির হোসেন (৫৫) নামে এক দোকানদারকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বুধবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

আটককৃত মনির হোসেনের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার কৈবর্তপাড়া এলাকায় আল মদিনা মার্কেট-এ বসবাস করেন।

ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে শিশুটি খেলাধুলার জন্য বাসা থেকে বের হয়ে বিকেল পর্যন্ত ফিরে না আসায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। এসময় স্থানীয় দোকানদার মনির হোসেন শিশুটিকে খুঁজে দেওয়ার আশ্বাস দেন। সন্ধ্যার দিকে শিশুটি বাসায় ফিরে এলেও তার আচরণ অস্বাভাবিক মনে হয় পরিবারের সদস্যদের।

পরের দিন বুধবার সন্ধ্যায় শিশুটি তার মা ও পরিবারের সদস্যের কাছে বলেন, মনির হোসেন তাকে প্রলোভন দেখিয়ে নিজের দোকানের ভেতর নিয়ে শাটার বন্ধ করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন।

এরপর পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই রাত ৮টায় দোকানদার মনির হোসেনকে আটক করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টায় দোকানদার আটক

আপডেট সময় ০১:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬