ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর

আশুলিয়ায় স্বামীর মাথা ফাটিয়ে স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণালংকার নিয়ে গেল ডাকাতরা

আকাশ জাতীয় ডেস্ক:  

সাভারের আশুলিয়ায় এক দিনের ব্যবধানে আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে। এ সময় স্বামীর মাথা ফাটিয়ে ও স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা।

বুধবার ভোর রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জের আব্দুল্লাহর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ওই বাড়ির সদস্যরা জানান, ভোররাতে একতলা বাড়িতে ১০-১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, একটি আংটি, দুইটা রৌপ্যের চেইন, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে ও তার স্ত্রীর দুটি কান ছিঁড়ে স্বর্ণালংকার কেড়ে নেয়। একই সময় ওই বাড়ির ভাড়াটিয়ারা এগিয়ে এলে ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর নাকের ফুল ও পায়ের নূপুর কেড়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে ডাকাতরা ওই ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী ধাওয়া দিলে ডাকাতরা পপিকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

সকালে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বাড়ির মালিকের মেয়ে জানান, ১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়িতে প্রবেশ করে তার বাবা ও পরিবারের পুরুষ সদস্যদের বেঁধে ফেলে। বাবার মাথা ফাটিয়ে মায়ের কান ছিঁড়ে দুল নিয়ে যায়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে একে একে আসবাবপত্র ভেঙে লুটপাট চালায়, তার ব্যবহারের কম্পিউটার, মোবাইল, স্বর্ণালংকার টাকা-পয়সাসহ ২ লাখ টাকার মালামাল লুট করে। পুলিশ লুটের মালামালের তালিকা করেছে বলে তিনি জানান।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে গত সোমবার আশুলিয়ার চাকলগ্রামে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত ওই ডাকাতির সঙ্গে জড়িত কাউকে আটক বা মালামাল উদ্ধার করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী

আশুলিয়ায় স্বামীর মাথা ফাটিয়ে স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণালংকার নিয়ে গেল ডাকাতরা

আপডেট সময় ০৬:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬