ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত

অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতে ইসলামীকে বিশ্লেষণ করবেন না।  তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে প্রাপ্ত ভোটের মাধ্যমে জনগণ দলটিকে গ্রহণযোগ্যতা দিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, জাতি ভোটের মাধ্যমে প্রমাণ করেছে যে আমরা দেশকে ভালোবাসি এবং দেশের মানুষের পাশে আছি।  স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জামায়াতে ইসলামী ইতোমধ্যে স্পষ্ট বক্তব্য দিয়েছে। তাই অতীতের বিষয় তুলে ধরে বর্তমানে জামায়াতে ইসলামীকে বিচার করা উচিত নয়।

তিনি আরও বলেন, যেখানে গণতন্ত্র ক্ষুণ্ন হয়েছে, সেখানেই গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী আন্দোলন করেছে।

দলের অতীত ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, শেখ মুজিবুর রহমানকে মুক্তির দাবিতে গঠিত ডাইরেক্ট অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন গোলাম আযম এবং জয়েন্ট সেক্রেটারি ছিলেন আবদুস সামাদ আজাদ।  আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য জামায়াতে ইসলামী আর্থিক সহায়তাও দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, আপনাদের দেওয়া কোনো তকমাই জনগণ বিশ্বাস করেনি।  আপনারা আমাদের জঙ্গি বলেছেন, কিন্তু জনগণ নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছেন জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক সংগঠন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৭ সালে বেগম খালেদা জিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজে অবরুদ্ধ হয়েছিলেন।  সেই সময় আমরা জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করি।

রাষ্ট্রপতির উদ্দেশে তিনি বলেন, আপনি জাতিকে বিভ্রান্ত করেছেন। আপনি বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র আপনার কাছে পৌঁছায়নি এবং আপনি তা গ্রহণ করেননি। আপনি শপথ ভঙ্গ করেছেন।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল

অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী

আপডেট সময় ০৮:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬