ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব উত্তেজনা উড়িয়ে ওয়াশিংটনে রাজা তৃতীয় চার্লস

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরান যুদ্ধকে কেন্দ্র করে আটলান্টিকের দুই পাড়ে চলছে চরম উত্তেজনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে নৈশভোজে গুলির ঘটনাও ঘটেছে। তবে এসব উপেক্ষা করেই সোমবার যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

ব্রিটিশ সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে সম্মান জানাতেই এই সফর। রাজা চার্লস ও রানি ক্যামিলা ২৭ এপ্রিল ওয়াশিংটনে পৌঁছাচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৯১ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। তার প্রায় ৩৫ বছর পর আবারও কোনো ব্রিটিশ সম্রাট একই মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এই সম্ভাব্য ভাষণকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্মান হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এছাড়া এ সফরে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে চা পান এবং একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন। বুধবার রাজদম্পতি নিউইয়র্ক সফর করবেন এবং ৯/১১ হামলার স্মৃতিসৌধ পরিদর্শন করবেন। এরপর বৃহস্পতিবার তারা বারমুডার উদ্দেশে রওনা দেবেন। যা হবে রাজা হিসেবে কোনো ব্রিটিশ উপনিবেশে তার প্রথম সফর।

বাকিংহাম প্যালেস গতকাল রবিবার জানিয়েছে, শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে গুলি চালানোর ঘটনা ঘটে। সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তা দলের এক সদস্য আহত হয়েছেন। তবে ট্রাম্প, মেলানিয়া ও অন্যান্য অতিথিদের কোনো ক্ষতি হয়নি।

ওই ঘটনার পর ব্রিটিশ রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প ও তার পরিবার অক্ষত থাকায় রাজা চার্লস ‘অত্যন্ত স্বস্তি’ অনুভব করেছেন। এমন ঘটনা সত্ত্বেও সফরটি আগের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে হামলার ঘটনার পর রাজার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার জানিয়েছেন, ব্যাপক আলাপ-আলোচনার পর ‘আমরা সবাই অত্যন্ত আত্মবিশ্বাসী যে, এই রাষ্ট্রীয় সফরের জন্য সমস্ত নিরাপত্তা যথাযথভাবে গ্রহণ করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব উত্তেজনা উড়িয়ে ওয়াশিংটনে রাজা তৃতীয় চার্লস

আপডেট সময় ১২:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬