ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

যারা যুক্তরাষ্ট্রের গতিপথ বদলে দিতে চায়, সেই লোকগুলোকে ঘৃণা করি: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি এই ধরনের লোকগুলোকে ঘৃণা করি… যারা আমাদের দেশের গতিপথ বদলে দিতে চায়।”

ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউজ করেসপনডেন্ট ডিনারে গুলির ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্পের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং অনুষ্ঠান চালিয়ে যেতে চেয়েছিলেন কি না জানতে চাওয়া হলে এমন মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে।

ট্রাম্প প্রশ্ন তোলেন, কেন একজনের জন্য সবাইকে চলে যেতে হবে?

ট্রাম্প আরো বলেন, তিনি অনুষ্ঠানটি চালিয়ে যেতে “সত্যিই চেয়েছিলেন”, কিন্তু প্রটোকলের কারণে তা সম্ভব ছিল না।

ওই কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি জানান, একবার দরজা খোলা হলে সেই সুরক্ষা ব্যবস্থা ভেঙে যেত।

কর্মকর্তারা হোয়াইট হাউজে ফিরে সংবাদ সম্মেলন করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা “সঠিক ছিল” বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

স্থগিত হওয়া অনুষ্ঠানটি শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, গতরাতের নির্ধারিত ভাষণে ‘কড়া কথা’ বলার প্রস্তুতি নিয়েছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

যারা যুক্তরাষ্ট্রের গতিপথ বদলে দিতে চায়, সেই লোকগুলোকে ঘৃণা করি: ট্রাম্প

আপডেট সময় ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬