ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের জন্য বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছে ইরানের প্রতিনিধিদল। দলটির নেতা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন বলে ইরানি দূতাবাস জানিয়েছে।

এক প্রতিবেদনে সামা টিভি বলছে, ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও নিরাপত্তা নেতৃত্বের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করছেন। বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকও উপস্থিত ছিলেন।

ইরানি প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা-

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা ক্রমেই গতি পাচ্ছে। এই প্রক্রিয়ায় ইসলামাবাদ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে উঠে আসছে।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তানের রাজধানীতে অবস্থান করছে এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ বৈঠক করছে।

এদিকে, বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রতিনিধিদলকে পাকিস্তানে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তারা শনিবার সকালে রওনা হবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে বোলিং করা কঠিন হয়ে পড়েছে’

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট সময় ০২:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬