ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শাজাহানপুরে রকি মাহমুদ (২৮) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী এলাকায় কাস্টমস অফিসের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রকি মাহমুদ বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার বেলাল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান- রকি এলাকায় ইট, রড ও সিমেন্ট সরবরাহ করতেন। এ ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা রকিকে বাড়ি থেকে ডেকে বনানী এলাকায় নিয়ে আসে। এরপর সেখানে তারা দা ও চাপাতি দিয়ে রকির ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দা ও দুটি হাতুড়ি উদ্ধার করেছে।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আকরাম আলী বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বিরুদ্ধে দুটি অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রকিকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে। ঘাতকদের চিহ্নিত করতে আশপাশের বিভিন্ন ভবনের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৬:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬