ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

জার্মানি সফরকালে বিতর্কিত কাণ্ডের মুখে পড়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তার গায়ে লাল রঙের মতো কিছু একটা ছুঁড়ে মারার অভিযোগ এক ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ।

তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনে ওই ঘটনাটি ঘটে। তবে এতে আহত বা বড় কোনো ক্ষতির মুখে পড়েননি রেজা পাহলভি। যদিও পরে তিনি ইরানে হামলার ব্যাপারে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে আবারও উদ্বুদ্ধ করেন।

প্রতিবেদনে বলা হয়, বার্লিনের কেন্দ্রে ফেডারেল প্রেস কনফারেন্স থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন পাহলভি। ঠিক ওই সময় একজন কর্মী তার কাছে এগিয়ে আসেন এবং তরলটি ছুঁড়ে দেন। সেটি পাহলভির ঘাড় ও কাঁধের পেছনে লাগে।

পুলিশ সঙ্গে সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়। পরে পাহলভি গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।

এর আগে সংবাদ সম্মেলনে পাহলভি ইরানে হামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন পাহলভি। তিনি এই সামরিক অভিযানকে ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের জন্য এটি প্রয়োজনীয়।

Tag :
আপলোডকারীর তথ্য

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

আপডেট সময় ০৬:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬