ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সংরক্ষিত মহিলা আসনে যারা এসেছেন, তারাও সংসদে তাদের প্রয়োজনীয় ভূমিকা যথাযথভাবে পালন করবেন। যে ভূমিকা বর্তমানে বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে নিজের মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি বলেন, এই সংসদে যারা এসেছেন, তারা সবাই অভিজ্ঞ এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

সেই কারণেই তারা আজ এখানে আসতে পেরেছেন। জনগণের উত্তরণ থেকে শুরু করে উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করি, সেই লক্ষ্য পূরণে আমরা সফল হব।

আপনারা যে এলাকাকে প্রতিনিধিত্ব করবেন, সেই এলাকায় তো আগে থেকেই একজন এমপি রয়েছেন, সে ক্ষেত্রে আপনাদের কাজ করতে কোনো ধরনের সমস্যা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, এ বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। আপনারা জানেন, সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেন। কোথায় এবং কীভাবে তারা কাজ করবেন, তা মূলত দল থেকেই নির্ধারণ করা হয়।

তিনি বলেন, এই সংসদে গণতন্ত্রকে সামনে রেখে জনগণের উন্নয়ন, বৈষম্য দূরীকরণ এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত ও বঞ্চিত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গত ১৭ বছর ধরে যারা কষ্টে দিন কাটিয়েছে, যেখানে অনেক মানুষ না খেয়ে থেকেছে, তাদের সবাইকে সমান সুযোগের আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।

এছাড়া বিএনপি জোটের আরেক প্রার্থী শিরিন সুলতানা বলেন, নারীদের নিয়ে আমাদের সমাজে অনেক বড় বড় কথা বলা হয়। কিন্তু পদক্ষেপ নেওয়া হয় না। আমরা দেশের নারীদের নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি সমাজে ছড়িয়ে পড়া মাদক নির্মূলে আমরা কাজ করতে চাই।

এসময় স্বতন্ত্র মোর্চার প্রার্থী সুলতানা জেসমিন দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে কারিগরি শিক্ষা ও কৃষির উপর গুরুত্ব করে বলেন, শুধু নারী নয় পুরো জনগোষ্ঠী নিয়ে আমি কাজ করতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান

আপডেট সময় ০৪:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬