ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্লাস চলাকালে ফ্যানসহ খসে পড়ল ছাদের পলেস্তারা

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ক্লাস চলাকালে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক ফ্যানসহ ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার দুপুরে উপজেলার ৭১ নম্বর গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ভবনটি ১৯৬৮ সালে নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লেও নতুন ভবনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষক ও এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের ভেতরে বৈদ্যুতিক ফ্যানসহ ছাদের একটি অংশ ভেঙে পড়ে। সে সময় কক্ষে শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত থাকলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

অভিভাবক জুয়েল রানা বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আক্তার জানান, প্রথম ক্লাস শেষ হওয়ার পরপরই ঘটনাটি ঘটে। যে বেঞ্চের ওপর পলেস্তারা পড়ে, সেখানে কোনো শিক্ষার্থী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে লিখিত আবেদন করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন বলেন, ভবনটি আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। নতুন ভবন নির্মাণের জন্য তালিকায় স্কুলটির নাম অগ্রাধিকার ভিত্তিতে রাখা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্লাস চলাকালে ফ্যানসহ খসে পড়ল ছাদের পলেস্তারা

আপডেট সময় ১১:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬