ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ভারত-শাসিত কাশ্মীরে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি বাস রাস্তা থেকে ছিটকে পাথুরে ঢাল বেয়ে খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় উধমপুরের কানোত গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

৪২ জন যাত্রী ধারণক্ষমতার বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি আরোহী ছিলেন। পাহাড়ের একটি বিপজ্জনক বাঁক নেওয়ার সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার (১০০ ফুট) নিচে পাথুরে খাদে পড়ে যায়।

সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে কাশ্মীরের স্থানীয় সিভিল অ্যাডমিনিস্ট্রেটর প্রেম সিং। প্রেম সিং জানান, বাসটি রামনগর শহর থেকে উধমপুর শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও জানান, ১৯ জন যাত্রী দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুইজনের।

দুর্ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এবং রামনগর সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, মাথায় প্রচণ্ড আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে নিহতদের বেশির ভাগেরই মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

আপডেট সময় ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬