ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসা প্রাঙ্গণে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে উভয়পক্ষের মধ্যে মতবিনিময় হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও শুভকামনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় মুহিবুল্লাহ বাবুনগরী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দোয়া করেন এবং নিজের লেখা একটি বই উপহার দেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তিনি মূলত ব্যক্তিগতভাবে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছেন।

এর আগে এই মাদ্রাসায় আসা হয়নি উল্লেখ করে তিনি বলেন, এখানে এসে শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে পড়াশোনা করতে দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন। তিনি শিগগিরই দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনের কথাও জানান।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলের পক্ষ থেকে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। সেই বিষয়েও দোয়া নেওয়া এ সফরের একটি উদ্দেশ্য ছিল।

জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, দলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করতে কাজ চলছে এবং নতুন অনেকেই দলে যুক্ত হচ্ছেন।

এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, চট্টগ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এনসিপি মুখপাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, সাক্ষাৎ শেষে মুহিবুল্লাহ বাবুনগরীর লেখা একটি বই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে তুলে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

আপডেট সময় ১০:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬