ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

কৃষকের বরাদ্দ খেয়ে ফেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিগত সরকারের সময়ে দেওয়া কৃষকের বরাদ্দের অংশও আওয়ামী লীগের নেতা-কর্মীরা খেয়ে ফেলতো বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

তিনি বলেন, এ দেশ কৃষিপ্রধান। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও স্থিতিশীল হবে। কিন্তু বিগত সরকারের সময়ে দেওয়া কৃষকের বরাদ্দের অংশও আওয়ামী লীগের নেতা-কর্মীরা খেয়ে ফেলত।

শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও বিভিন্ন সিন্ডিকেটের কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণের দামও বেশি। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তিনি বলেন, কৃষকদের সহায়তায় সরকার কৃষক কার্ড চালু করেছে। এর মাধ্যমে ভর্তুকি ও বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। কৃষকদের কল্যাণে সরকারের নানা উদ্যোগ অব্যাহত রয়েছে।

এ সময় মন্ত্রী নিমসার সবজি বাজারে একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণের ঘোষণা দেন। তিনি বলেন, এতে কৃষকরা পণ্য সংরক্ষণ করে ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবেন এবং স্থানীয় কৃষি আরও সমৃদ্ধ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা

কৃষকের বরাদ্দ খেয়ে ফেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৪:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬