ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাগপার পার্টি অফিসে তাণ্ডব, স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ: সারজিস আলম

আকাশ জাতীয় ডেস্ক:

পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অফিসে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জেলা বিএনপির নেতাকর্মীরা আজ পঞ্চগড় জেলা জাগপার অফিসে হামলা করেছে, ভিতরে ঢুকে ভাঙচুর আর তাণ্ডব চালিয়েছে।

সারজিস লেখেন, রাজনীতিতে কথার বিপরীতে কথা হবে, পলিটিক্যাল বক্তব্য হবে, বিক্ষোভ হবে, মিছিল হবে। কথার মধ্যে ভুল হলে সংশোধন হবে। কিন্তু যারা ক্ষমতায় আসতে না আসতেই দুই মাসের মধ্যে নিজেদেরকে সর্বেসর্বা ভাবা শুরু করেছেন, তারা যেন মনে রাখেন- অতীতে তারাও একই অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন এবং যারা তাদের সঙ্গে এই জুলুম করেছে তাদের পতন হয়েছে।

তিনি আরও লেখেন, যেটা নিয়ে রাশেদ প্রধান পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন সেটাকে ইস্যু করে ভিতরে ভিতরে নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়ে পরিবারের আবাসস্থলে গিয়ে পরিকল্পিতভাবে জুতা নিক্ষেপ করা, পার্টি অফিসে তাণ্ডব চালানো অসহিষ্ণুতার লক্ষণ, স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ। এমন আচরণের জন্য ধিক্কার জানিয়ে রাখলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাগপার পার্টি অফিসে তাণ্ডব, স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ: সারজিস আলম

আপডেট সময় ১১:১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬