ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

সরকার সংসদে সংকটের কথা স্বীকার করে না: হাসনাত আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:  

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, সরকার দেশে কোনো সংকটের কথা স্বীকার করে না। দেশে বিদ্যুৎ-জ্বালানি এবং নানা ধরনের সংকট থাকলেও সরকারের মুখে তা প্রকাশ পায় না। তারা সংসদে বলে আমাদের তেল আছে, বিদ্যুৎ আছে, সব ধরনের জ্বালানি আছে, সবকিছুই পরিপূর্ণ আছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি সংসদে দাঁড়িয়ে বলেছি- আপনারা স্বীকার করেন সংকট আছে কি নাই?

শুক্রবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর এলাকায় জনসাধারণের মাঝে মোমবাতি বিতরণকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, সরকার যেহেতু স্বীকার করে না, পাশাপাশি সারা দিন বিদ্যুৎ থাকে না, এজন্য আমরা আপনাদেরকে একটা করে মোমবাতি বিতরণ করছি। আমরা মানুষের কষ্ট উপলব্ধি করি। তাই আপনাদেরকে সান্ত্বনা দিতে ছুটে এসেছি।

তিনি বলেন, সরকারের দায়িত্ব ছিল জনগণের এসব ভোগান্তি উপলব্ধি করা এবং নিরসন করা। কিন্তু তারা বাস্তবতা স্বীকার করতে চায় না। সরকার জনগণের চলমান প্রত্যাশা এবং চাহিদা পূরণ করতে পারছে না।

এদিন হাসনাত আবদুল্লাহ শতাধিক পরিবারের মাঝে মোমবাতি বিতরণ করেন। এ সময় স্থানীয় এনসিপি নেতারা তার সঙ্গে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সরকার সংসদে সংকটের কথা স্বীকার করে না: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৭:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬