ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের বিরতিহীন আলোচনার পর আজ শনিবার রাতে দুই দেশোর বিশেষজ্ঞরা লিখিত প্রস্তাব বিনিময় করেছে। সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন পাকিস্তানের রাজধানীতে এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ইরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, এই আলোচনায় অর্থনীতি, সামরিক, আইনি এবং পরমাণু বিষয়ক কমিটির বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। বর্তমানে সেরেনা হোটেলে কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করার লক্ষে আলোচনা অব্যাহত রয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে যে সংঘাতের সূত্রপাত হয়েছিল, তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করে। দীর্ঘ উত্তেজনার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়। এই বিরতির সুযোগেই দুই দেশের প্রতিনিধিরা ইসলামাবাদে আলোচনায় বসেছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যার সাথে আছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় জানিয়েছেন, তার দেশের প্রতিনিধি দল জাতীয় স্বার্থ রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা অত্যন্ত সাহসিকতার সাথে আলোচনা চালিয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন, আলোচনার ফলাফল যাই হোক না কেন, তার সরকার সবসময় জনগণের পাশে থাকবে।

মূল আলোচনার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠক করেন। শাহবাজ ইরানের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময় আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির স্বার্থে পাকিস্তানের পক্ষ থেকে মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারিভাবে প্রকাশিত একটি ভিডিওতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ইরানি প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা

আপডেট সময় ১১:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬