ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইসলামের নাম দিয়ে অনৈতিকতা-ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না: চরমোনাই পীর স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে পাইলট উদ্ধার: ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান থেকে পাইলটকে উদ্ধারের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে উড়ার সময় দুজন থাকে। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে ওইদিনই এক ক্রুকে উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। রোববার জানা গেলো দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রেকর্ডেড এক ভাষণে নেতানিয়াহু বলেন, ‘অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প! সাহসী মার্কিন যোদ্ধাদের মাধ্যমে এক বীর পাইলটকে উদ্ধারের এই অসাধারণ ঘটনায় সব ইসরাইলি আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘এই উদ্ধার অভিযান একটি গুরুত্বপূর্ণ নীতিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে—কাউকে পেছনে ফেলে রাখা হবে না।’

নেতানিয়াহু অতীতের ইসরাইলি সামরিক বাহিনীর সাহসী উদ্ধার অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই অভিযানের তুলনা টেনে বলেন, ‘ ধরনের দুঃসাহসিক অভিযান দুই দেশের সামরিক সক্ষমতা ও অঙ্গীকারের প্রতিফলন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে পাইলট উদ্ধার: ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর

আপডেট সময় ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬