ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কক্সবাজারে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে ডেকে নিয়ে ছাত্রদল নেতা খোরশেদ আলমকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকার বাসিন্দা।

খোরশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন। শহরের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে খোরশেদকে ডেকে নিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কক্সবাজারে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ১০:০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬