ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শত্রুদের কাছে ক্ষতিপূরণ নেওয়া হবে: মোজতবা খামেনি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তা দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ওই বার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, আমি এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি বন্ধ করার পরামর্শ দিচ্ছি। এই অঞ্চলে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে।

চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বলেন, শত্রুদের কাছে ক্ষতিপূরণ নেওয়া হবে। তারা যদি তা দিতে অস্বীকৃতি জানায় তাহলে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সম্পদ থেকে আমরাই সেই ক্ষতিপূরণ করে নেব। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আমাদের যতটুকু ক্ষতি করা হয়েছে তাদের সেই পরিমাণ ক্ষতি আমরা করব।

জনগণের সহযোগিতা চেয়ে মোজতবা খামেনি বলেন, যদি আপনাদের শক্তি মাঠে উপস্থিত না থাকে, তবে নেতৃত্ব কিংবা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই, যাদের প্রকৃত দায়িত্ব জনগণের সেবা করা, কার্যকরভাবে কাজ করতে পারবে না।

প্রতিবেশী দেশগুলোর ব্যাপারে তিনি বলেন, আমাদের ১৫টি প্রতিবেশী দেশের সঙ্গে স্থল বা সমুদ্রসীমা রয়েছে এবং আমরা সবসময় তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কিন্তু শত্রু ধীরে ধীরে তাদের কিছু দেশে সামরিক ও আর্থিক ঘাঁটি স্থাপন করেছে। সাম্প্রতিক আক্রমণে সেই ঘাঁটিগুলোর কিছু ব্যবহার করা হয়েছে। আমরা আগে থেকেই সতর্ক করেছিলাম এবং কোনো দেশকে আক্রমণ না করে কেবল সেই ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করেছি। যদি এই অবস্থা চলতে থাকে, তবে আমরা একই পদক্ষেপ চালিয়ে যেতে বাধ্য হব। তবুও আমরা প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।

এসব দেশকে অবশ্যই আমাদের প্রিয় মাতৃভূমির উপর আক্রমণকারী এবং আমাদের জনগণের হত্যাকারীদের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। আমি তাদের পরামর্শ দিচ্ছি—যত দ্রুত সম্ভব ওই ঘাঁটিগুলো বন্ধ করে দিন; কারণ এখন পর্যন্ত নিশ্চয়ই তারা বুঝে গেছে যে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আমেরিকার দাবি একটি মিথ্যা ছাড়া আর কিছুই নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

শত্রুদের কাছে ক্ষতিপূরণ নেওয়া হবে: মোজতবা খামেনি

আপডেট সময় ০৪:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬