ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ইরানে আগামী সপ্তাহে ‘কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের বিরুদ্ধে আগামী সপ্তাহে ‘কঠোর’ হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির মধ্য দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দেবে। তবে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা যুদ্ধ প্রচেষ্টা সফল হবে।

তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, তাদের অভিযানে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে একই সঙ্গে তিনি সংঘাত দ্রুত শেষ করার বিষয়ে তাড়াহুড়া দেখাননি।

এর আগে, গত বুধবার কেন্টাকির হেবরনে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধে আমরা জিতেছি।’ তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে আগামী সপ্তাহে ‘কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের

আপডেট সময় ০৬:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬