ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তার জবাব দেওয়া হবে এবং অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মোজতবা খামেনি আরও বলেন, শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণ, সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

গত সপ্তাহান্তে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই মোজতবা খামেনির প্রথম বক্তব্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি

আপডেট সময় ০৭:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬