ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানকে সতর্ক করলেন এরদোয়ান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইরানকে সতর্ক করে বলেছেন, তুর্কি আকাশসীমা লঙ্ঘন “কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না”।

তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা কোনো পক্ষকেই সাহায্য করছে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান বলেন, তুরস্ক যুদ্ধের অবসান ঘটাতে কূটনীতির পথ খুলে দেওয়ার চেষ্টা করছে।

গত রাতে মন্ত্রিসভার বৈঠকে এরদোয়ান বলেন, “আমাদের আন্তরিক সতর্কবার্তা সত্ত্বেও অত্যন্ত ভুল এবং উত্তেজনা-সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা তুরস্কের বন্ধুত্বকে ঝুঁকির মুখে ফেলছে”।

এই মন্তব্য আসে এমন সময়, যখন নেটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার তুর্কি আকাশসীমায় প্রবেশ করা ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

নেটো সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী আকারে দ্বিতীয় বৃহত্তম এবং দেশটির সঙ্গে ইরানের ৫০০ বছরের স্থিতিশীল সীমান্ত রয়েছে।

নেটোর অন্য কোনো দেশ ইরানে অবশিষ্ট শাসনব্যবস্থার সঙ্গে এমন নিবিড় যোগাযোগ রাখে না। ইউক্রেন, গাজা এবং আরও বেশ কিছু সংকটের মতো এখানেও এরদোয়ান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানকে সতর্ক করলেন এরদোয়ান

আপডেট সময় ০৮:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬