ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া,যা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালিয়ে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ সেনা কমান্ডারকে হত্যা করে। এরপর থেকে ইরানে হামলা অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ইরানে হামলার বিষয়ে সহযোগিতা পেতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ইউরোপের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। অন্যদিকে ইরানকে কার্যত একাই লড়াই করতে দেখা যাচ্ছে। দেশটির প্রধান দুই মিত্র হিসেবে রয়েছে চীন ও রাশিয়া। এ অবস্থায় প্রশ্ন উঠেছে—ইরানের এই কঠিন সময়ে রাশিয়া কি সামরিক সহায়তা দিচ্ছে?

এই প্রশ্নের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা দীর্ঘদিনের একটি কৌশলগত অংশীদারত্বের অংশ।

আরাগচির ভাষায়, রাশিয়ার সঙ্গে আমাদের একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, এটি গোপন বিষয়ও নয়। অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তাকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু খুঁজে বের করতে রাশিয়া ইরানকে সহায়তা করছে কি না। জবাবে আরাগচি বলেন, এ ধরনের সামরিক বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই।

তবে তিনি বলেন, আমি যতদূর জানি, রাশিয়ার সঙ্গে আমাদের খুব ভালো অংশীদারত্ব রয়েছে। তারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহায়তা করছে। কিন্তু নির্দিষ্ট সামরিক তথ্য আমার কাছে নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া,যা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬