ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে, নিহত ১২

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনের বিভিন্ন শহরে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত চালানো এই হামলায় ১২ জন নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় শিশুসহ অনেকে আহত হয়েছেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং অন্তত ১০ জন নিহত হন। খারকিভের মেয়র ইহর তেরেখভ জানান, নিহতদের মধ্যে দুইজন নারী এবং তাদের দুই শিশু সন্তানও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে আছে কি না, তা দেখতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়া রাতভর ২৯টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪৮০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের ঘরবাড়ি ছাড়াও দেশের জ্বালানি ও রেল অবকাঠামো। জেলেনস্কি সামাজিক মাধ্যমে লিখেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার চেষ্টা করছে। তিনি এই সংকট মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরো সামরিক সহায়তার আহ্বান জানান।

অন্যদিকে, রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা ইউক্রেনের শুধুমাত্র ‘সামরিক লক্ষ্যবস্তু’তেই হামলা চালিয়েছে। রুশ সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা রাতভর ১২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে, নিহত ১২

আপডেট সময় ০৩:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬