ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ হবে : ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ইরানে একটি অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনিকেও হত্যা করেছে। এবার নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর পরবর্তী নেতা নির্বাচনে তাকে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়া উচিত বলে তিনি বিশ্বাস করেন।

ট্রাম্প বলেন, মার্কিন সম্পৃক্ততা ছাড়া ইরান যদি কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তবে তারা কেবল ‘সময় নষ্ট’ করছে।

তিনি স্বীকার করেছেন যে, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ব্যাপকভাবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্প জানান, তিনি এই নেতা নির্বাচন প্রক্রিয়ার ফলাফল মেনে নেবেন না।

ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে একজন গুরুত্বহীন ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে যুক্ত হতে হবে।’তিনি বলেন, আগের নেতৃত্বের নীতি অনুসরণ করবেন এমন কোনো নতুন ইরানি নেতাকে তিনি প্রত্যাখ্যান করবেন।

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমনটা করলে ‘পাঁচ বছরের মধ্যে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে।

তিনি বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নন। আমরা এমন কাউকে চাই যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ হবে : ট্রাম্প

আপডেট সময় ১১:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬