ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘাত করছে’। তবে আরও বড় পদক্ষেপ সামনে রয়েছে।

তিনি বলেন, ‘আমরা তাদের কঠিনভাবে আঘাত করছি। সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। আমাদের বিশ্বের সেরা সামরিক বাহিনী আছে এবং আমরা সেটিই ব্যবহার করছি।’ তবে সংঘাত দীর্ঘায়িত হোক, তা তিনি চান না বলেও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘আমি চাই না এটা খুব বেশি দিন চলুক। আমি ভেবেছিলাম, চার সপ্তাহ লাগতে পারে। আমরা সময়সূচির চেয়ে কিছুটা এগিয়ে আছি।’

ইরানের জনগণকে সহায়তায় সামরিক হামলার বাইরে যুক্তরাষ্ট্র অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা করছি। তবে এই মুহূর্তে আমরা চাই—সবাই ঘরের ভেতরে থাকুক। বাইরে নিরাপদ নয়।’

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা এখনো তাদের ওপর কঠোরতম হামলা শুরুই করিনি। বড় ঢেউ আসছে খুব শিগগির।’

ট্রাম্প জানান, তার কাছে সবচেয়ে বড় বিস্ময় ছিল ইরানের পক্ষ থেকে কয়েকটি আরব দেশের ওপর হামলা। তিনি বিশেষভাবে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করেন।

ইরানে সম্ভাব্য উত্তরসূরি নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা জানি না কে নেতৃত্বে আসবে। হয়তো তারা ভাগ্যবান হবে এবং দক্ষ কাউকে পাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প

আপডেট সময় ১১:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬