ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রোববার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ক্লাব ও বাসভবন ‘মার-এ-লাগো’র নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে সিক্রেট সার্ভিসের গুলিতে এক সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন।

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনে হোয়াইট হাউসে ছিলেন। সাধারণত ছুটির দিনে মার্কিন প্রেসিডেন্ট সমুদ্রতীরবর্তী ‘মার-এ-লাগো’ রিসোর্টে সময় কাটান। খবর বিবিসি ও গার্ডিয়ানের

নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। মার্কিন সিক্রেট সার্ভিসের তথ্যমতে, ওই ব্যক্তিকে মার-এ-লাগোর উত্তর গেটের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তার হাতে একটি শটগান ও জ্বালানিভর্তি একটি ক্যান ছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, নিহত ব্যক্তির বয়স ২০ বছরের মতো হবে, তিনি নর্থ ক্যারোলিনার বাসিন্দা। কয়েকদিন আগে পরিবারের পক্ষ থেকে তাকে নিখোঁজ বলে জানানো হয়েছিল।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, ধারণা করা হচ্ছে ওই যুবক নর্থ ক্যারোলিনা থেকে দক্ষিণ দিকে যাত্রা করেছিলেন। পথে তিনি একটি শটগান সংগ্রহ করেন। তার গাড়ি থেকে সেই শটগানের বাক্স উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ‘মার-এ-লাগো’র উত্তর গেট দিয়ে একটি গাড়ি বের হওয়ার সময় তিনি ভেতরে ঢুকে পড়েন। তাৎক্ষণিক সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে বাধা দিলে সংঘর্ষ বাধে এবং তাদের গুলিতে নিহত হন ওই যুবক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি

আপডেট সময় ১১:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬