ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এপস্টেইন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বর্তমান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিপত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হোয়াইট হাউস।

বার্লিনে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ফোরামে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

হিলারি সরাসরি অভিযোগ করেন, বিচার বিভাগ ফাইলগুলো ছাড়তে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। তিনি দ্রুত সব নথি জনসমক্ষে আনার দাবি জানিয়ে বলেন, স্বচ্ছতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

অন্যদিকে হোয়াইট হাউস এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তারা পালটা দাবি করেছে, ট্রাম্প প্রশাসন এপস্টাইন ফাইলগুলো উন্মুক্ত করার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য ডেমোক্র্যাটদের চেয়েও বেশি কাজ করেছে। এই বিতর্কের মধ্যেই কংগ্রেসের ওভারসাইট কমিটি এপস্টাইন সংশ্লিষ্টতায় ক্লিনটন দম্পতিকে তলব করেছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি হিলারি এবং ২৭ ফেব্রুয়ারি বিল ক্লিনটন কমিটির সামনে উপস্থিত হতে রাজি হয়েছেন। ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিনটনই প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসনাল প্যানেলের মুখোমুখি হতে যাচ্ছেন।

জেফরি এপস্টেইনের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সম্পৃক্ততা নিয়েও হিলারি কথা বলেছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত কিনা, তিনি স্পষ্ট জানান যে, যাদেরই ডাকা হবে তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত। যদিও অ্যান্ড্রু বরাবরই কোনো ধরনের অন্যায়ের কথা অস্বীকার করেছেন।

হিলারি ক্লিনটন দাবি করেন, তার স্বামী বিল ক্লিনটনের সঙ্গে এপস্টেইনের পরিচয় থাকলেও দুই দশক আগেই তারা যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন এবং তার নিজের সঙ্গে এপস্টাইনের কখনো দেখাই হয়নি।

হিলারি আরও অভিযোগ করেন যে, ট্রাম্প প্রশাসন তাকে এবং বিল ক্লিনটনকে ব্যবহার করে মূলত ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে জনদৃষ্টি সরানোর চেষ্টা করছে। উল্লেখ্য, এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম শত শত বার এসেছে, যদিও ট্রাম্পও কোনো অপরাধের কথা অস্বীকার করেছেন এবং তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন।

হিলারি ক্লিনটন এই শুনানিটি রুদ্ধদ্বার কক্ষের পরিবর্তে জনসমক্ষে করার আহ্বান জানিয়েছেন যাতে মানুষ আসল সত্য জানতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এপস্টেইন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির

আপডেট সময় ১০:৩০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬