ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের

আকাশ জাতীয় ডেস্ক :  

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় পার্শ্ববর্তী বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে খুটাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে মুহিত উদ্দিন সাগর (৩৫) ও একই এলাকার মোহাম্মদ জোহরের ছেলে মোহাম্মদ উসমান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুটাখালী বাজারে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন সংলগ্ন একটি নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ করছিল সাগর ও উসমান। একপর্যায়ে ওই বৈদ্যুতিক লাইনে প্রথমে সাগর বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঝাঁকুনিতে উসমান নিচে পড়ে যান। উপস্থিত লোকজন তাৎক্ষণিক আহত দুজনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ নিজ নিজ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

তিনি বলেন, তারপরও ভুক্তভোগী দুই পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে ঘটনার তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের

আপডেট সময় ০৯:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬