ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি তাকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপস্থাপন করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর রয়টার্সের।

মাচাদো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি মেডেলটি উপহার দিয়েছেন। তবে ট্রাম্প আদৌ সেটি গ্রহণ করেছেন কিনা, তা স্পষ্ট নয়। নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না—অর্থাৎ সম্মানটি মাচাদোরই থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ ছিল এটি। প্রায় এক ঘণ্টার মধ্যাহ্নভোজ বৈঠকের পর মাচাদো ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের একাধিক সিনেটরের সঙ্গে বৈঠক করেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প এই বৈঠকের অপেক্ষায় ছিলেন। তবে স্বল্পমেয়াদে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন মাচাদোর নেই বলে মনে করেন তিনি। মাচাদো বর্তমানে ভেনেজুয়েলার সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছেন। দেশটির ভবিষ্যৎ শাসনব্যবস্থায় ভূমিকা নিশ্চিত করতে এ প্রতিযোগিতা চলছে।

চলতি মাসে ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের আশা জেগেছে। তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, মাচাদো সিনেটরদের জানিয়েছেন যে, দমন-পীড়নের পরিস্থিতি এখনো মাদুরোর সময়ের মতোই রয়ে গেছে। তিনি সম্ভাব্য নির্বাচনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

আপডেট সময় ১১:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬