ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সুদানে সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ২৭

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে অন্তত ২৭ জনকে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। সুদানের সামরিক এক সূত্র আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবারের (১২ জানুয়ারি) এই হামলাটি এমন এক সময়ে ঘটে, যখন এর আগের দিন সরকার ঘোষণা দেয় তারা তিন বছর পর রাজধানী খার্তুমে ফিরে যাচ্ছে। ২০২৩ সালে গৃহযুদ্ধ শুরুর পর সরকার খার্তুম ছেড়ে বন্দরনগরী পোর্ট সুদানে তাদের কার্যক্রম স্থানান্তর করেছিল।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক আরএসএফ-এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র খার্তুম অঙ্গরাজ্য।

সামরিক সূত্রটি জানায়, ড্রোন হামলার লক্ষ্য ছিল শুধু সরকারি বাহিনীর নেতারাই নন, বরং তাদের নিরাপত্তা দল এবং সঙ্গে থাকা বেসামরিক ব্যক্তিরাও।

হামলায় কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত নয়। আল জাজিরা জানিয়েছে, ১৩ জন আহত হয়েছেন। তবে বিভিন্ন সূত্রে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি সামরিক ও স্বাস্থ্য সূত্রের বরাতে জানিয়েছে, আহতের সংখ্যা ৭৩ জন পর্যন্ত হতে পারে।

সরকারি বিবৃতি অনুযায়ী, হোয়াইট নাইল রাজ্যের গভর্নর কামার আল-দিন ফাদল আল-মাওলা হামলার সময় সিনজায় উপস্থিত ছিলেন। তিনি অক্ষত থাকলেও তার দুই সহকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।

সিনজা শহরটি সুদানের সেন্নার রাজ্যের রাজধানী এবং এটি খার্তুমের দিকে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রুটে অবস্থিত। এটি খার্তুম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শহরটিতে সুদানি সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর রয়েছে, যা এই হামলার প্রধান লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আরএসএফের উপদেষ্টা আল-বাশা তিবিক ফেসবুকে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে এই ড্রোন হামলার উদ্দেশ্য ছিল সুদানি সামরিক নেতৃত্বকে একটি ‘বার্তা’ দেওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুদানে সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ২৭

আপডেট সময় ০৬:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬