ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের ‘নাকে ঘুষি মারার’ হুঙ্কার রুশ এমপির

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রুশ তেল ট্যাঙ্কার জব্দের জবাবে যুক্তরাষ্ট্রের ‘নাকে ঘুষি মারতে’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার একজন সংসদ সদস্য। মার্কিনি জাহাজ আটক করে পরমাণু অস্ত্র মেরে উড়িয়ে হুঙ্কার দিয়েছেন তিনি।

রুশ এমপি আলেক্সি জুরাভলেভ ইনস্টাগ্রাম পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “এটা খুব সাধারণ একটা দস্যুপনা- একটি জাহাজকে সশস্ত্র মার্কিন ফ্লিটের হামলা। এটা রাশিয়ার ভূখণ্ডে হামলারই সমান। কারণ আমাদের পতাকা নিয়েই জাহাজটি যাচ্ছিল। নিঃসন্দেহে এর কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে। আমাদের সামরিক মতবাদ এমনকি এই ধরনের পরিস্থিতির প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়।”

একই সঙ্গে তিনি সাফ বলছেন, “প্রাপ্ত তথ্যানুসারে, একটি রাশিয়ান সাবমেরিন এবং আরও কিছু রাশিয়ান যুদ্ধজাহাজও জাহাজের কাছাকাছি কোথাও ছিল। টর্পেডো দিয়ে আক্রমণ করা, আমেরিকান কোস্টগার্ডের কয়েকটি কাটার ডুবিয়ে দেওয়া … তারা কয়েক হাজার কিলোমিটার দূরে তাদের উপকূল রক্ষা করতে পুরোপুরি সক্ষম- আমার মনে হয় ভেনেজুয়েলায় বিশেষ অভিযানের পরে দায়মুক্তির এক ধরনের উচ্ছ্বাস উপভোগ করা মার্কিন যুক্তরাষ্ট্রকে থামানোর একমাত্র উপায় হল এইভাবে নাকে ঘুষি মারা।”

দুই পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ফলত, রাশিয়ার মাটি থেকে আমেরিকার জন্য আসা এই বার্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রুশ তেল ট্যাঙ্কার আটকের পরও সেভাবে মুখ খোলেনি ক্রেমলিন। এই পরিস্থিতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোনদিকে যায় সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের ‘নাকে ঘুষি মারার’ হুঙ্কার রুশ এমপির

আপডেট সময় ১০:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬