ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্ল্যাট কাণ্ড ফাঁসের পর প্রথমবার প্রকাশ্যে টিউলিপ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতি, সম্পদের তথ্য গোপন এবং অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাপক চাপে পড়েছেন। সে ঘটনা ফাঁস হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, সে খবর প্রকাশের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন তিনি। অর্থ মন্ত্রণালয়ে নিজের অফিসেও গিয়েছেন তিনি।

গত সপ্তাহে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, টিউলিপ তার ক্ষমতাচ্যুত খালা ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার এক সহযোগীর কাছ থেকে উপহার হিসেবে একটি ফ্ল্যাট পেয়েছেন। এ তথ্য তিনি গোপন রেখেছিলেন।

ডেইলি মেইল জানাচ্ছে, ‘মিথ্যা কথা বলার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হতে পারে। ২০২২ সালে তারা তার ফ্ল্যাট নিয়ে তদন্ত করেছিল। তখন তারা জানতে পারে, ফ্ল্যাটটি তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। কিন্তু তখন টিউলিপ মিথ্যা বলেন যে, এটি তার বাবা-মা কিনে দিয়েছেন।’

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, টিউলিপ তাদের হুমকি দিয়েছিলেন যে, এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে ওই সময় প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি।

বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীর ‘মিনিস্ট্রিয়াল কোড’ উপদেষ্টা তদন্ত করবেন যে, টিউলিপ ফ্ল্যাট নিয়ে ডেইলি মেইলের সঙ্গে মিথ্যাচার করেছিলেন কি না।’

লেবার পার্টির একটি সূত্র নিশ্চিত করেছে যে, টিউলিপের বাবা-মা ফ্ল্যাটটি কেনেননি। বরং এটি তার স্বৈরাচার খালার সহযোগীর কাছ থেকে ‘কৃতজ্ঞতার’ অংশ হিসেবে উপহার দেওয়া হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ‘লন্ডনের বিতর্কিত ওই ফ্ল্যাট নিয়ে হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি টিউলিপ যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) তদন্তের মুখেও পড়তে পারেন।’

এই খবর প্রকাশ পাওয়ার পর থেকে টিউলিপ আছেন ব্যাপক চাপে। এরপর টিউলিপ ফ্ল্যাট নিয়ে তার পূর্বের অবস্থান থেকে সরে এসেছেন বলে একটি সূত্র জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্ল্যাট কাণ্ড ফাঁসের পর প্রথমবার প্রকাশ্যে টিউলিপ

আপডেট সময় ১১:২০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫